ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১০ ১৫:২৭:০৩
আজ দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ আজ দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬-এ অংশ নিতে তিনি আজ রাতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা করবেন।

সফর শেষে আগামী ১৯ মে রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।

সফরকালে তিনি আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতন্ত্র বিষয়ক বিভিন্ন সেশনে অংশ নেবেন।

পাশাপাশি দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন এবং তাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রবাসী সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করবেন।

এছাড়াও, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত একাধিক সাংগঠনিক সভা, প্রতিনিধি বৈঠক এবং কমিউনিটি সংযোগমূলক কার্যক্রমেও তিনি অংশ নেবেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ