ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে স্কুলের পাশে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১০ ১৩:১৮:০৭
জগন্নাথপুরে স্কুলের পাশে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরে স্কুলের পাশে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের জগন্নাথপুরে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১০ মে) সকালে পৌরসভাধীন জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল সংলগ্ন দক্ষিণ পাশের একটি টিনশেড ছাপড়া ঘর থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম আনাস আলী (৩২)। তিনি জগন্নাথপুর আলিয়াবাদ গ্রামের মৃত আজমান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আনাস আলী অবিবাহিত ছিলেন। বিগত কয়েক বছর যাবত তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় ভুগছিলেন। মাঝেমধ্যে বাড়িতে অবস্থান করলেও বেশিরভাগ সময় রাস্তাঘাটে চলাফেরা করতেন। রোববার সকালে বিদ্যালয়ের সীমানা প্রাচীরের পাশে একটি ঘরে তাকে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা, তবে ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ