ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১০ ১৩:০৪:২৮
রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরের রাজৈর উপজেলায় পাওনা নিয়ে বিরোধের জেরে মারামারিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাত আনুমানিক ৭টার দিকে কৃষ্ণপুর গ্রামের চুন্নু ফকিরের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

মৃত রহিম সরদার (৪৫) কৃষ্ণপুর গ্রামের মৃত সোহরাব সরদারের ছেলে।

জানা গেছে, ঢাকায় ভ্যানে করে পোলাও চাল বিক্রির ব্যবসা করতেন রহিম সরদার। পাওনা টাকা লেনদেনকে কেন্দ্র করে একই গ্রামের আসাদ বেপারী (৫০) ও তার ছেলে দিদার বেপারীর (৩০) কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে মারামারি হয়। এতে রহিম সরদার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

রাজৈর থানার তদন্ত কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ