ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে পরাজয়ের ধাক্কা কতটা সামলাতে পারবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১০ ১২:৫৪:৩৬
নির্বাচনে পরাজয়ের ধাক্কা কতটা সামলাতে পারবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচনে পরাজয়ের ধাক্কা কতটা সামলাতে পারবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে সতর্ক করে দিয়েছেন লেবার পার্টির পার্লামেন্ট সদস্যরা। লেবার পার্টির সবাই যে নেতৃত্বের পরিবর্তন চাইছেন এমন নয়, তবে কিয়ার স্টারমারের সবচেয়ে ঘনিষ্ঠ মন্ত্রীরাও তাকে দ্রুত পরিবর্তনের জন্য চাপ দিচ্ছেন।

বিবিসির লরা কুয়েন্সবার্গ বলেন, প্রধানমন্ত্রী যে একজন দৃঢ়প্রতিজ্ঞ মানুষ, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি কি পরিস্থিতি পাল্টে দেওয়ার ক্ষমতা দেখাতে পারবেন?

স্থানীয় নির্বাচনে লাখ লাখ ভোটার জানিয়ে দিয়েছেন, সরকারের ২২ মাসে তিনি যা করেছেন তাতে তারা সন্তুষ্ট নন। তার সহকর্মীরাও প্রকাশ্যে বলছেন যে, তারাও সন্তুষ্ট নন।

শক্তিশালী ইউনিয়নগুলো, যারা এখনো দলের খরচ বহন করে, তারাও প্রধানমন্ত্রীকে সতর্ক করেছে। তাদের একজন নেতা বিবিসিকে বলেছেন, ‘পরিস্থিতির পরিবর্তন হবে এ বিষয়ে আমাদের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি প্রয়োজন।’

এই নির্বাচনে লেবার পার্টি শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। এখন লেবার পার্টি কীভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে?

স্টারমারের মিত্ররা বলেন, ‘সবচেয়ে ভালো কাজ হলো আরো ভালো হওয়া, আরো দ্রুত এগিয়ে যাওয়া, আরো কার্যকরভাবে শাসনকাজ পরিচালনা করা এবং ভোটারদের ‘পরিবর্তন’ হয়েছে এটা দেখানো।’

তারা নিজেদের এমনভাবে উপস্থাপন করতে চাইছেন, যারা জানেন তারা কী করছেন এবং তাদের কাজ জনগণের জীবনে অর্থপূর্ণ উন্নতি বয়ে আনবে। শনিবার স্টারমার বলেন, ‘আমরা এমন ভুল করেছি, যা প্রয়োজন ছিল না।’ এর মধ্যে অন্যতম হলো, ‘জনগণকে সেই পরিবর্তন সম্পর্কে বোঝানোর জন্য যথেষ্ট কাজ না করা যা তাদের প্রভাবিত করবে, তাদের জীবনকে আরো উন্নত করবে’।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ