ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে কী আছে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১০ ১১:৫৩:৫৮
যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে কী আছে যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে কী আছে
নিজস্ব প্রতিবেদক
মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন চলতি সপ্তাহে ইরানের কাছে ১৪ দফার একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার করতে হবে এবং অন্তত ১২ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ রাখতে হবে।

এ ছাড়া, ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা প্রায় ৪৪০ কেজি ইউরেনিয়ামের মজুত যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের শর্তও রাখা হয়েছে।

বিনিময়ে যুক্তরাষ্ট্র ধাপে ধাপে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে, জব্দ থাকা কয়েক বিলিয়ন ডলারের ইরানি সম্পদ মুক্ত করবে এবং ইরানের বন্দরগুলো ঘিরে রাখা নৌ অবরোধ তুলে নেবে।

বর্তমানে হরমুজ প্রণালিতে চলমান নৌ উত্তেজনার মধ্যেই এই প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবে আরও বলা হয়েছে, চুক্তি স্বাক্ষরের ৩০ দিনের মধ্যে উভয় পক্ষ গুরুত্বপূর্ণ এই নৌপথ পুনরায় চালু করবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ