ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের মার্চপাস্টে সালাম গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১০ ১১:২৮:৪৭
পুলিশের মার্চপাস্টে সালাম গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী পুলিশের মার্চপাস্টে সালাম গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে রোববার (১০ মে) থেকে শুরু হয়েছে চার দিনের পুলিশ সপ্তাহ-২০২৬।

রোববার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একটি খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি।

এবারের পুলিশ সপ্তাহে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনআস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেছেন, দেশে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উন্নয়নের পূর্বশর্ত। তিনি জনগণের আস্থা পুনরুদ্ধারে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

বিশেষ করে মব সহিংসতা, কিশোর গ্যাং এবং মাদকের বিস্তার রোধে কঠোর ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা উন্নয়ন ও জাতীয় অগ্রগতির সঙ্গে পুলিশের সক্ষমতা ও উন্নয়ন সরাসরি সম্পর্কিত। এ কারণে সরকার পুলিশ বাহিনীর উন্নয়নকে জননিরাপত্তার অপরিহার্য অংশ হিসেবে বিবেচনা করছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার বাণীতে পুলিশের সততা, পেশাদারিত্ব ও শৃঙ্খলার ওপর রাষ্ট্রের স্থিতিশীলতা ও সুশাসন অনেকাংশে নির্ভরশীল বলে উল্লেখ করেন। তিনি বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে অপরাধের ধরন জটিল ও বহুমাত্রিক হয়ে উঠছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সদস্যদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা অ্যানালিটিকস, সিসিটিভি নজরদারি এবং ডিজিটাল ফরেনসিকস ব্যবহারে দক্ষ করে গড়ে তুলতে হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ