ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাজ্য ও ফ্রান্স

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১০ ১০:৪১:০৭
হরমুজে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাজ্য ও ফ্রান্স হরমুজে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাজ্য ও ফ্রান্স
নিজস্ব প্রতিবেদক
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে বহুজাতিক মিশনের প্রস্তুতি হিসেবে মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ মোতায়েন করছে যুক্তরাজ্য ও ফ্রান্স।

যুক্তরাজ্য তাদের ‘এইচএমএস ড্রাগন’ যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে। এর আগে ফ্রান্স তাদের বিমানবাহী রণতরী ‘শার্ল দ্য গোল’-কে লোহিত সাগরে মোতায়েনের সিদ্ধান্ত নেয়।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, হরমুজ প্রণালির নিরাপত্তা রক্ষায় যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বাধীন এই প্রচেষ্টায় অসংখ্য দেশ সম্পদ ও সরঞ্জাম দিয়ে সহায়তা করতে প্রস্তুত।

তবে তিনি স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সংঘাত বন্ধ হওয়ার পরই কেবল এই উদ্যোগ শুরু হবে।

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে ওয়াশিংটনের মিত্রদের ব্যর্থতার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হলো।

তবে প্রধানমন্ত্রী স্টারমার বারবার উল্লেখ করেছেন,
যুক্তরাজ্য ইরানের বিরুদ্ধে কোনো ‘আক্রমণাত্মক অভিযানে’ অংশ নেবে না।

অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ বলেছেন, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়টি কেবল ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমেই সম্ভব।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ