ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় মাদক ও অপরাধ দমনে এলাকাবাসীর কঠোর অবস্থান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০৯ ২৩:৪৫:৩৬
ব্রাহ্মণপাড়ায় মাদক ও অপরাধ দমনে এলাকাবাসীর কঠোর অবস্থান ব্রাহ্মণপাড়ায় মাদক ও অপরাধ দমনে এলাকাবাসীর কঠোর অবস্থান
মোঃ অপু খান চৌধুরী।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষীপাড়া এলাকায় মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়েছেন সদর ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান মো জহিরুল হকের নেতৃত্বে এলাকাবাসী। এসব অপরাধ নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ।
গতকাল শনিবার বিকেলে মহালক্ষীপাড়া তোফাজ্জল হোসেন আইডিয়াল স্কুল মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বক্তারা বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদকের বিস্তার এবং চুরির মতো অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না।
 
ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক-এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল রানা।সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন:বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ঠিকাদার অ্যাডভোকেট কামরুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল ইসলাম সুবেদার
 
হাজী আবু তাহের ও ফরিদ আহমেদ হারুন মিয়া সর্দার ও আবদুল মতিন সর্দার এছাড়া শাহ আলম, আবদুর সামাদ, এনামুল হক নান্নু, শাহ জালাল, আমির হোসেনসহ স্থানীয় যুবসমাজ ও ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ মানুষ সভায় অংশ নেন।\
 
মাদকের বিরুদ্ধে সবার সকলের অবস্থান জিরো টলারেন্স। এলাকায় কোনো মাদক কেনাবেচা বা সেবন চলতে দেওয়া হবে না।
চুরি ও ছিনতাই রোধে পাড়া-মহল্লায় নজরদারি বাড়ানো হবে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করা হবে।
সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান জহিরুল হক বলেন, একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়তে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। অপরাধী যে-ই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। আমরা মহালক্ষীপাড়াকে একটি আদর্শ পাড়া হিসেবে গড়ে তুলতে চাই।
 
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এলাকাবাসীর এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পাড়ায় অপরাধমূলক কর্মকাণ্ড কমিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখবে।
 
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ