ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই আন্দোলনের শহীদদের বিচার না চেয়ে সরকার পতনের মিছিল জনগণ ভালোভাবে নিচ্ছে না — এমপি তালুকদার খোকন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০৯ ২২:১৪:০৬
জুলাই আন্দোলনের শহীদদের বিচার না চেয়ে সরকার পতনের মিছিল জনগণ ভালোভাবে নিচ্ছে না — এমপি তালুকদার খোকন জুলাই আন্দোলনের শহীদদের বিচার না চেয়ে সরকার পতনের মিছিল জনগণ ভালোভাবে নিচ্ছে না — এমপি তালুকদার খোকন
 
আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক :
 
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, জুলাই আন্দোলনের শহীদদের হত্যার বিচার দাবি না করে সরকার পতনের দাবিতে মিছিল করাকে জনগণ ভালোভাবে নিচ্ছে না।
 
শনিবার (৯ মে) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সমিতিরহাট বাজারে আয়োজিত নির্বাচনী পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, “আমরা দেখছি জুলাই আন্দোলন নিয়ে রাজপথে মিছিল হচ্ছে। কেউ কেউ বলছে এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না, টেনে হিচড়ে নামানো হবে। আপনাদের উচিত ছিল এই সরকারের কাছে আবু সাঈদ মুগ্ধসহ সারা বাংলাদেশে গত ১৭ বছরে যারা শহীদ হয়েছেন, তাদের খুনিদের ফাঁসির দাবিতে রাজপথে মিছিল করা। সেই মিছিল না করে আপনারা সরকারের পদত্যাগের দাবিতে মিছিল করছেন। জনগণ এগুলো ভালোভাবে নিচ্ছে না।”
 
এমপি খোকন আরও বলেন, “আমরা অবশ্যই জুলাই সনদের বাস্তবায়ন চাই। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে। তারেক রহমান ‘হ্যাঁ’ ভোট চেয়েছেন, সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরাও ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। আমরা অবশ্যই জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবো।”
 
পূর্ব এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন সরদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাঞ্চন হাওলাদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদার, যুবদল নেতা সামিম মোল্লা, মামুন শিকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার, সদস্য সচিব সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ