ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর জেলার মিঠাপুকুর থানা এলাকা থেকে ১০০ বোতল ফেন্সিডিল সমজাতীয় অবৈধ মাদকদ্রব্য (এস্কাফ ও ফেয়ারডিল) জব্দসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।


আপডেট সময় : ২০২৬-০৫-০৯ ১৮:৫৫:৫৩
রংপুর জেলার মিঠাপুকুর থানা এলাকা থেকে ১০০ বোতল ফেন্সিডিল সমজাতীয় অবৈধ মাদকদ্রব্য (এস্কাফ ও ফেয়ারডিল) জব্দসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। রংপুর জেলার মিঠাপুকুর থানা এলাকা থেকে ১০০ বোতল ফেন্সিডিল সমজাতীয় অবৈধ মাদকদ্রব্য (এস্কাফ ও ফেয়ারডিল) জব্দসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।


নিজস্ব প্রতিবেদক
 
রংপুর জেলার মিঠাপুকুর থানা এলাকা থেকে ১০০ বোতল ফেন্সিডিল সমজাতীয় অবৈধ মাদকদ্রব্য (এস্কাফ ও ফেয়ারডিল) জব্দসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।
 
 'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গড়তে প্রত্যেক র‍্যাব সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
 
 এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি চৌকস আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ০৮/০৫/২০২৬ তারিখ রাত ০৯.৫০ ঘটিকায় রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন শঠিবাড়ী বাজারে রংধনু হোটেলের সামনে রংপুর থেকে ঢাকাগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট  অভিযান পরিচালনা করে নিউ সেভেন স্টার বাসে যাত্রী বেশে থাকা ধৃত আসামিদের বসার সিটের নিচে প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত ৭০ বোতল এসকাফ এবং ৩০ বোতল ফেয়ারডিল জব্দসহ ০২ জন মাদক মাদক ব্যবসায়ী ১। আরিফুল ইসলাম (২৭), পিতা-আব্দুল কুদ্দুস, সাং-গোবরধন এবং ২। আয়েশা বেগম (৩৬), পিতা-মৃত ইসলাম উদ্দিন, স্বামী-এমদাদুল, সাং-তেল্লার মোড়, উভয় থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাট‘দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয় । 
 
 ধৃত আসামিদ্বয়ের  বিরুদ্ধে রংপুর জেলার মিঠাপুকুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১৪(গ)/৩৮ ধারায় মামলা রুজু করা হয়েছে এবং জব্দকৃত আলামত সমূহ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ