জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভপতি মৃদুল, সম্পাদক ওয়াকিফ
জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভপতি মৃদুল, সম্পাদক ওয়াকিফ
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত জামালপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান (মৃদুল) এবং সাধারণ সম্পাদক হিসেবে দা‘ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ওয়াকিফুল ইসলাম মনোনীত হয়েছেন।
শনিবার (৯ মে) জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা যায়, আগামী এক বছরের জন্য উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটিতে বাকি দায়িত্বপ্রাপ্তদের মধ্যে সহ-সভাপতি পদে সাগর মাহমুদ (মার্কেটিং), নেয়ামুল ইসলাম প্রান্তর (মার্কেটিং), হাসান মাহমুদ (দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোছাঃ কনা আক্তার (সিএসই), মোঃ আরফান আহমেদ (ম্যানেজমেন্ট), এস.এম. শাহরিয়ার স্বাধীন (বিএমই), মোঃ শরীফ শেখ (সিহান) (খাদ্য ও পুষ্টি), সাংগঠনিক সম্পাদক পদে মুমিনুল ইসলাম (ইসলামের ইতিহাস), সহ-সাংগঠনিক সম্পাদক পদে আবু হাসান আব্দুল্লাহ, মোঃ ইসহাক হোসেন সুমন, মোঃ আব্দুল কাদের, মোঃ আকরাম হোসেন, ছাত্রী বিষয়ক সম্পাদক পদে তাসরিন জাহান জীম, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক পদে সুমাইয়া আক্তার, অর্থ সম্পাদক পদে মায়িশা ফারজানা, সহ-অর্থ সম্পাদক পদে মো: ইমরান হাসান, দপ্তর সম্পাদক পদে আরিফুল ইসলাম সিফাত, প্রচার সম্পাদক পদে নেয়ামুল হাসান নিরব, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মোঃ রাকিবুল ইসলাম রাকিব, ক্রিড়া সম্পাদক পদে হৃদয় মিয়া, আইন সম্পাদক পদে আবিদা সুলতানা, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে সাফিয়া ইসলাম মৌরি, কার্যকরী সদস্য পদে মোঃ আরাফাত আহম্মেদ রাহাদ, মোঃ সোহাগ আলম, সিয়াম ইসলাম, শায়লা সাবৃন, মাবিয়া আক্তার মিথিলা, আফরিন মিম, তাইয়্যেবা রশীদ মুন, মোঃ সারোয়ার জাহান, আব্দুল্লাহ মাহমুদ মুয়াজ, মোঃ আরিফুর রহমান ও নাফিসা তাবাসসুম প্রাপ্তি মনোনিত হয়েছেন।
নব-মনোনিত সাধারণ সম্পাদক বলেন, এই দায়িত্ব যথাযথভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। যারা আমার প্রতি বিশ্বাস রেখে এই দায়িত্ব দিয়েছেন, তাদের বিশ্বাসের মর্যাদা রক্ষা করাই হবে আমার প্রধান অঙ্গীকার। আসন্ন সময়ে সংগঠনের সকল সাংগঠনিক, শিক্ষাবিষয়ক ও মানবিক কার্যক্রম পরিকল্পিতভাবে বাস্তবায়নের চেষ্টা করা হবে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি, প্রয়োজনীয় স্মারকলিপি প্রদান, বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ এবং যেকোনো মানবিক পরিস্থিতিতে সবার আগে কার্যকর ভূমিকা রাখার প্রচেষ্টা অব্যাহত থাকবে। আপনাদের পরামর্শ, সহযোগিতা ও সম্মিলিত অংশগ্রহণ আমাদের পথকে আরও শক্তিশালী করবে।
নব-মনোনিত সভাপতি বলেন, আমি বিশ্বাস করি এটি শুধু একটি পদ নয়, এটি ২৫০ কিলোমিটার দূর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আগত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার একটি অঙ্গীকার। আমাদের এই সমিতি সবসময় ভ্রাতৃত্ব, সহযোগিতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে এগিয়ে এসেছে। নতুন কমিটির মূল লক্ষ্য হবে - সকল সদস্যকে একত্রিত রাখা, শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম বৃদ্ধি করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং আমাদের জেলার সুনাম আরও সমৃদ্ধ করা। আমি নতুন কমিটির সকল সদস্য উপদেষ্টা ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আল্লাহ আমাদের সকলকে সততা, নিষ্ঠা ও মানবিকতার সাথে কাজ করার তৌফিক দান করুন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স