ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় জন্মসনদ জালিয়াতি মামলায় ইউপি সচিব প্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০৯ ১৭:৪৭:২৪
চুয়াডাঙ্গায় জন্মসনদ জালিয়াতি মামলায় ইউপি সচিব প্রেপ্তার চুয়াডাঙ্গায় জন্মসনদ জালিয়াতি মামলায় ইউপি সচিব প্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
চুয়াডাঙ্গায় জন্মসনদ ও মূল্যবান ডকুমেন্ট জালিয়াতি মামলায় সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন পরিষদের সচিব রায়হান মাহমুদ ও উদ্যোক্তা আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।


শনিবার রাত ২টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র অভিযোগের প্রমাণ পাওয়ায় পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।
 

তাদের বিরুদ্ধে ফৌজদারী আইনে মামলা রুজুর পর ওই দিন দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।


চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র জানান, তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে সদর উপজেলা প্রসাশনের পক্ষ থেকে তদন্ত করে সত্যতা মিলে। এ ঘটনায় সরকারি প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় অনিয়ম দুর্নীতি জালজালিয়াতির অভিযোগে তাদের বিরুদ্ধে ফৌজদারী আইনে মামলা রজু করা হয়।
 

থানায় আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ