ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ামতপুরে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০৯ ১৬:৫৩:৫৫
নিয়ামতপুরে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার নিয়ামতপুরে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বাসা থেকে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে এ লাশ উদ্ধার করা হয়। মৃত সুমনা দাস (১৮) ওই গ্রামের শ্রী দুলাল দাসের মেয়ে । তিনি নিয়ামতপুর সরকারি কলেজের এইচএসসি প্রথমবর্ষের শিক্ষার্থী ।


স্থানীয় সূত্রে জানা যায়, ভাই-বোনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিমান করে সুমনা দাস নিজ ঘরে গিয়ে গলায় ফাঁস দেন। জানাজানির এক পর্যায়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 
নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান (পিপিএম) জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
 
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ