ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​আদমদীঘিতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৭জন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০৯ ১৬:০৫:৫৯
​আদমদীঘিতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৭জন ​আদমদীঘিতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৭জন



আদমদিঘী (বগুড়া( প্রতিনিধি-

বগুড়ার আদমদীঘিতে অটোরিকশা, ট্রাক্টর ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মনোয়ার (৬২) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার-রাণীনগর সড়কের ডাঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ার জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে রামভদ্রপুর গ্রাম থেকে চিকিৎসার উদ্দেশ্যে ব্যাটারিচালিত অটোরিকশায় রাফিয়া খাতুন, রাজিয়া সুলতানাসহ পাঁচজন যাত্রী নাটোরের নলডাঙায় যান। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে সন্ধ্যা ৭টার দিকে সান্তাহার-রাণীনগর সড়কের ডাঙ্গাপাড়া এলাকায় পৌঁছালে একটি ট্রাক্টর ও মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির ত্রিমুখী সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোরিকশাচালক মনোয়ার মারা যান। এ সময় অটোরিকশায় থাকা পাঁচ যাত্রী এবং মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একজন নিহত হয়েছেন। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ