ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ সদস্যকে মারধর, কারাগারে বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০৯ ১৬:০১:০৫
পুলিশ সদস্যকে মারধর, কারাগারে বিএনপি নেতা পুলিশ সদস্যকে মারধর, কারাগারে বিএনপি নেতা
নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জে এক পুলিশ সদস্যকে মারধরের মামলায় আব্দুল্লাহ আল রায়হান নামে এক বিএনপি নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার দুপুরে আদালতে তোলা হলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে শুক্রবার রাতে আত্মগোপনে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রায়হান গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি
ও গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেনের ছেলে।

গোমস্তাপুর থানার ওসি নূরে আলম জানান, ২৬ এপ্রিল গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ এলাকায় অবস্থিত রায়হান ফিলিং স্টেশনে একটি মেরামতাধীন গাড়ির জন্য ইঞ্জিন অয়েল নিতে যান নাচোল থানার কনস্টেবল শওকত হোসেন। এ সময় ফিলিং স্টেশনের মালিক রায়হান পুলিশ সদস্য শওকতকে মারধর করেন। এ ঘটনায় শওকত হোসেন বাদী হয়ে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেন। এরপর থেকেই পলাতক ছিলেন রায়হান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ