সাইকেলে চড়ে তথ্যের সন্ধানে দুই সাংবাদিক, ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসিত ঠাকুরগাঁও
সাইকেলে চড়ে তথ্যের সন্ধানে দুই সাংবাদিক, ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসিত ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও প্রতিনিধি:
প্রযুক্তিনির্ভর এই সময়ে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়ে মাঠপর্যায়ের সাংবাদিকতায় দৃষ্টান্ত স্থাপন করেছেন তালাশ বিডির নিজস্ব প্রতিনিধি মোঃ আকতারুল ইসলাম আক্তার। তিনি তার সাংবাদিকতার গুরু, একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার তানভীর হাসান তানুকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে বাইসাইকেলে চড়ে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকায় তথ্য অনুসন্ধান ও সংবাদ সংগ্রহ করে যাচ্ছেন।
জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও প্রত্যন্ত গ্রামাঞ্চলে নিয়মিত সাইকেলে ঘুরে নানা সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের তথ্য সংগ্রহ করছেন তারা। সরাসরি মাঠে গিয়ে বাস্তব চিত্র তুলে ধরাই তাদের মূল লক্ষ্য।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুই সাংবাদিকের এই উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই মনে করছেন, মাঠপর্যায়ে সাংবাদিকদের এমন সক্রিয় উপস্থিতি স্থানীয় সমস্যাগুলো দ্রুত গণমাধ্যমে তুলে ধরতে সহায়ক ভূমিকা রাখছে।
মোঃ আকতারুল ইসলাম আক্তার বলেন, “আমার গুরু তানভীর হাসান তানুর দিকনির্দেশনায় দীর্ঘদিন ধরে মাঠ সাংবাদিকতার কাজ করছি। বাস্তব সত্য জানতে হলে মানুষের কাছে যেতে হয়। তাই আমরা সাইকেলকে সহজ, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছি।”
অন্যদিকে তানভীর হাসান তানু বলেন, “অনুসন্ধানী সাংবাদিকতার মূল শক্তি হচ্ছে মাঠপর্যায়ের তথ্য। তরুণ সাংবাদিকদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য মাঠে কাজ করার বিকল্প নেই।”
স্থানীয় সচেতন মহল মনে করছে, তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সাংবাদিকতা বিকাশে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স