ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জলাবদ্ধতার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০৯ ১২:১২:৪৪
জলাবদ্ধতার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ জলাবদ্ধতার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৫ নং নম্বর ওয়ার্ডের শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট (মাতুইল মেডিকেল) সংলগ্ন কয়েকটি এলাকার জলাবদ্ধতার কারণে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে অবরোধ করেছে এলাকাবাসী।

শনিবার সকাল ১০টার দিকে মাতুইল মেডিকেল বাস স্ট্যান্ড ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে মহাসড়ক অবরোধ করেন তারা। এ অবরোধকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

এ সময় কয়েকজন পুলিশের সঙ্গে কথা হলে তারা জানান, আমরা কিছুক্ষণ আগে এসেছি। ওসি মহোদয় এলাকাবাসীর সঙ্গে কথা বলে বিষয়টা সমাধানের চেষ্টা করছেন।

এলাকাবাসীরা বলছেন, ঢাকা-৫ আসনের এমপি, দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা না আসলে আমরা এই অবরোধ ছাড়বো না। বহুদিন যাবত ঢাকা-৬৫ নম্বর ওয়ার্ডের শহীদবাগ, নূরবাগসহ বেশ কয়েকটি এলাকা সারা বছর রাস্তাঘাট পানির নিচে ডুবে থাকে। এটার একটা সুষ্ঠু সমাধান চাই।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ