ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০৯ ১২:০১:৪৯
মৌলভীবাজারে ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ মৌলভীবাজারে ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ
নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজার পুলিশের বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধ পথে আসা বিপুল পরিমাণ লজেন্স ও বিভিন্ন জাতের কসমেটিক সামগ্রী জব্দ করেছে।

 
মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কুলাউড়া সড়কের ইসলামপুর এলাকায় একটি পিকআপ ভ্যানকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পিকআপ ভ্যানটি সিলেটের জৈন্তাপুর এলাকা থেকে ভারতীয় পণ্য নিয়ে আসে মৌলভীবাজার শহরের একটি কুরিয়ার সার্ভিসে বুকিং দেয়ার জন্য। পুলিশ পিকআপ ভ্যানে থাকা মুরগির খাঁচার নিচ থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের লজেন্স, বিভিন্ন জাতের কসমেটিক উদ্ধার করা করে।


এ ঘটনায় গাড়ি চালককে আটক করা হয়। শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য আনার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ