ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তানোর থানার চৌকস পুলিশ টিমের অভিযানে ইয়াবাসহ আটক-২

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০৮ ২৩:১২:১৯
তানোর থানার চৌকস পুলিশ টিমের অভিযানে ইয়াবাসহ আটক-২ তানোর থানার চৌকস পুলিশ টিমের অভিযানে ইয়াবাসহ আটক-২

দেলোয়ার হোসেন সোহেল তানোর :

রাজশাহীর তানোর থানা চৌকস পুলিশ টিমের বিশেষ অভিযানে ২৯ পিচ ইয়াবাসহ ২ জনকে আটক হয়েছে। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মাসুদ পারভেজের দিকনির্দেশনায় তানোর থানার এস আই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশেষ অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হন। আসামীরা হলেন,সমসসপুর গ্রামের গোলাম রসুলের পুত্র দেলোয়ার হোসেন(৩৬) ও কামারগাঁ ইউনিয়নের হাতিশাইল আশরাফুল কারিগরের পুত্র সোহান কারিগর(২০)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, এসব আসামীরা দীর্ঘদিন থেকে এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে কামারগাঁ ইউপি লবাতলা জোড়া ব্রিজের উত্তর পাশে পাকা রাস্তা থেকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে,

এলাকায় এরা চিহ্নিত মাদক ব্যবসায়ী ।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মাসুদ পারভেজ জানান, আসামীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন।এই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গোপন সংবাদের ভিত্তিতে তাদের কাছ থেকে ২৯ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলার রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ