ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনি-ডাসারে এলজিইডির উন্নয়নমূলক কাজ নিয়ে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০৮ ২১:৫৮:৩৩
কালকিনি-ডাসারে এলজিইডির উন্নয়নমূলক কাজ নিয়ে মতবিনিময় সভা কালকিনি-ডাসারে এলজিইডির উন্নয়নমূলক কাজ নিয়ে মতবিনিময় সভা
 
আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক :
 
মাদারীপুরের কালকিনিতে এলজিইডির আওতাধীন কালকিনি ও ডাসার উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কালকিনি উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রকৌশলীর কার্যালয়, এলজিইডি-কালকিনি ও ডাসারের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।এসয়ম অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
 
সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন , এমপি।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনীয়া, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী এস. এম. ইয়াফি, বিএনপি নেতা ফজলুল হক বেপারী, আলাউদ্দিন তালুকদার ও মাহবুব হোসেন মুন্সি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ