ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে ​৮০ বছরের বৃদ্ধ এখন কবরের অতন্দ্র প্রহরী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০৮ ১৫:৫১:১৬
রাণীশংকৈলে ​৮০ বছরের বৃদ্ধ এখন কবরের অতন্দ্র প্রহরী রাণীশংকৈলে ​৮০ বছরের বৃদ্ধ এখন কবরের অতন্দ্র প্রহরী

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ 

ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকায় কবর থেকে লাশ চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এরপর থেকেই রাণীশংকৈল উপজেলার মীরডাঙ্গী কবরস্থানে স্বেচ্ছায় পাহারার দায়িত্ব নিয়েছেন মহেশপুর গুচ্ছ গ্রামের ৮০ বছর বয়সী বৃদ্ধ মোজাফ্ফর হোসেন ভাদ্রু। বয়সের ভার আর শারীরিক দুর্বলতাকে উপেক্ষা করে প্রতিদিন সন্ধ্যা নামলেই তিনি ছুটে যান কবরস্থানে। রাতভর পাহারা দেন সদ্য দাফন হওয়া কবরগুলো।

স্থানীয়রা জানান, দিনের বেলায় কবরস্থানের আশপাশে নিজের গরু-ছাগল চরান মোজাফ্ফর হোসেন। তবে সন্ধ্যা ঘনিয়ে এলেই বদলে যায় তার দায়িত্ব। হাতে লাঠি আর সঙ্গে একটি টর্চ নিয়ে কবরস্থানের চারপাশে টহল দেন তিনি। অনেক সময় গভীর রাত পর্যন্ত একাই অবস্থান করেন সেখানে।তার এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসা কুড়িয়েছে। এলাকাবাসীর মতে, প্রশাসনের পাশাপাশি সমাজের সচেতন মানুষ এগিয়ে এলে কবরস্থানসহ ধর্মীয় স্থানগুলো আরও নিরাপদ রাখা সম্ভব হবে।

মোজাফ্ফর হোসেন ভাদ্রু জানান, মানুষ মারা যাওয়ার পরও যদি কবর নিরাপদ না থাকে, তাহলে এর চেয়ে কষ্টের আর কিছু নেই। যতদিন বেঁচে আছি ততদিন কবরস্থান পাহারা দিয়ে যেতে চাই। 

মীরডাঙ্গী মহেষপুর গোরস্থান দারুলউলুম নুরানী মাদ্রাসার সহকারি শিক্ষক আঃ মমিন বলেন, ভাদ্রু চাচা দিনে কবর স্থানে গরু ছাগলকে ঘাস খাওয়ান সন্ধা হলেই আবার চলে আসেন লাশ পাহাড়ায়। বৃদ্ধ বয়সেও মোজাফ্ফর হোসেনের এই দায়িত্ববোধ ও সাহস অন্যদের জন্য অনুকরণীয়। সমাজে মানবিকতা ও দায়িত্ববোধের এমন উদাহরণ বিরল।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ