ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০৮ ১৫:১৮:২৩
শিবগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত শিবগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় ডাকাতির সময় এলাকাবাসীর গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত ভোর ৪টায় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতড়া মাতালপাড়া গ্রামে।

স্থানীয় বাসিন্দা গোপাল চন্দ্র সাহা জানান, বেশ কিছু দিন আগে আমার ছেলে সুজন সাহার দোকানে চুরি হয়। সে সময় চোরেরা দোকানের মালসহ টাকা চুরি করে নিয়ে যায়।

বৃহস্পতিবার দিবাগত ভোর ৪টায় আবারও বাড়িতে একদল সশস্ত্র ডাকাত ডাকাতির উদ্দ্যেশ্যে প্রবেশ করে। এসময় অস্ত্রের মুখে সোনাদানা ও নগদ টাকা লুট করে নিয়ে যাওয়ার সময় আমার ছেলে সুজন পিছন থেকে ডাকাত দলের একজন সদস্যকে ঝাপটে ধরে "ডাকাত ডাকাত" বলে চিৎকার শুরু করে। তখন বাকি ডাকাতরা পালিয়ে গেলেও এলাকাবাসী এসে গণপিটুনি দিলে ওই ডাকাত নিহত হয়।

শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান শাহিন বলেন, আজ শুক্রবার সকালে ডাকাত নিহত হওয়ার ঘটনা শুনে পুলিশসহ আমি ঘটনাস্থলে যাই। নিহত ডাকাতের নাম সেলিম ফকির (৩৫)। সে বগুড়া জেলার কাহালু থানার পিলকুঞ্জ চকপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের পুত্র বলে জানা গেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বগুড়াসহ দেশের বিভিন্ন থানায় চুরি দস্যুতাসহ ৯টি মামলা আদালতে চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ