ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকছড়িতে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০৮ ১৫:১৫:১২
মানিকছড়িতে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক মানিকছড়িতে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক
নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার পূর্ব গচ্ছাবিল এলাকায় মাহিনূর আক্তার (২৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী আবুল কালামকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ১০টার দিকে খবর পেয়ে মানিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

মাহিনূর মানিকছড়ির গোদাতলী এলাকার বাসিন্দা আবু তাহেরের মেয়ে ও দুই শিশু পুত্র সন্তানের জননী। স্বামী আবুল কালাম পূর্ব গচ্ছাবিল এলাকার প্রয়াত নূর আলম শেখের ছেলে।

মাহিনুর আক্তারের স্বামী আবুল কালামমের দাবি, বৃহস্পতিবার সন্ধ্যায় তার সাথে স্ত্রী মাহিনূরের ঝগড়া, বাকবিতণ্ডা ও মারামারি হয় ধস্তাধস্তির একপর্যায়ে দুজনের হাতে থাকা কোদালের আঘাতে মাহিনূরের মাথায় কুপ পড়ে। এতে মাথা ফেটে গিয়ে তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়ে মারা যায় মাহিনূর।

তবে নিহতের পিতা আবু তাহেরের দাবি তার মেয়ে মাহিনূরকে তারই স্বামী মো. আবুল কালাম নির্মমভাবে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় নিহতের শাশুড়ি খাজিদা বেগমও জড়িত রয়েছে বলে তিনি তার দাবি।

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকা ঘাতক স্বামী আবুল কালামকে আটক করা হয়েছে, আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ