ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে পাঁচ দিনে ৭ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০৮ ১৩:২৬:৪৬
কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে পাঁচ দিনে ৭ জন গ্রেফতার কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে পাঁচ দিনে ৭ জন গ্রেফতার
 
কাউখালী প্রতিনিধি
 
পিরোজপুরের কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে গত পাঁচ দিনে মাদক সম্রাজ্ঞী, মাদক ব্যবসায়ীসহ  ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
 
থানা সূত্রে জানা যায়, পুলিশের নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে গত (৩ মে) রবিবার রাতে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের জব্দকাটি গ্রামের রবীন্দ্রনাথ সাধকের ছেলে মাদক ব্যবসায়ী সৌরভ সাধককে মাদকসহ গ্রেফতার করা হয়।
 
 (৪ মে) সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের আস্পদ্দি কলেজ মোড় এলাকা থেকে কথিত মাদক সম্রাজ্ঞী ফারুক হোসেনের স্ত্রী মর্জিনা বেগমকে ইয়াবাসহ আটক করে পুলিশ।
 (৫ মে) মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের কেশরতা গ্রামের আব্দুল আজিজের ছেলে মাদক ব্যবসায়ী মোহাম্মদ রাসেলকে মাদকসহ গ্রেফতার করা হয়।
 
এছাড়া (৬ মে) বুধবার দিবাগত রাতে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রাম থেকে বিভিন্ন মামলার ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
 
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে পিরোজপুরে প্রেরণ করা হয়েছে। মাদক ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ