ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জানাজায় অংশ নিতে গিয়ে গাড়ি হারালেন গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আনিছ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০৮ ০০:৩০:২৩
জানাজায় অংশ নিতে গিয়ে গাড়ি হারালেন গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আনিছ জানাজায় অংশ নিতে গিয়ে গাড়ি হারালেন গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আনিছ
 
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ

জানাজায় অংশ নিতে গিয়ে নিজের ব্যবহৃত মোটরসাইকেলটি হারিয়েছেন ময়মনসিংহের গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ| বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলার বোকাইনগর ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামে এই চুরির ঘটনা ঘটে|

জানা গেছে, গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালামের মৃত্যুতে তার জানাজায় অংশ নিতে এদিন দুপুরে ব্যক্তিগত মোটরসাইকেলযোগে দাড়িয়াপুর গ্রামে যান আলী আকবর আনিছ| সেখানে প্রয়াত আব্দুস সালামের বাড়ির সামনে মোটরসাইকেলটি রেখে তিনি জানাজায় শরিক হন| তবে জানাজা শেষে ফিরে এসে তিনি দেখেন তার ব্যবহৃত বাজাজ ডিসকভার ব্র্যান্ডের মোটরসাইকেলটি আর সেখানে নেই|


ভুক্তভোগী আলী আকবর আনিছ জানান, মাত্র এক মাস আগে ১ লাখ ৬৭ হাজার টাকা দিয়ে তিনি এই মোটরসাইকেলটি ক্রয় করেছিলেন| এই চুরির ঘটনায় তিনি আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন|

এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, মোটরসাইকেল চুরির ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি| তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে| ###

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ