ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০৭ ২১:৩৭:১৬
ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২তম আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে ‌।‌ বৃহস্পতিবার ‌সকালে ফিতা কেটে ‌এবং পায়রা উড়িয়া এর উদ্বোধন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ । ‌

প‌রে ফরিদপুর সদর উপজেলা পরিষদের অডিটেরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ,
ফরিদপুর-৪ আসনের ‌ সংসদ সদস্য ‌শহিদুল ইসলাম বাবলু, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ‌এটিএম জাফর হাসান, ফরিদপুর জেলা বিএনপির ‌আহ্বায়ক ‌ অ্যাডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইছা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন পর হলেও ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকাংশে কমবে। এখন আর বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক কাজের জন্য শিক্ষার্থীদের আর গাজীপুরে যেতে হবে না। এতে সময় ও অর্থ—দুই-ই সাশ্রয় হবে।

বক্তারা আরও বলেন, ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। তবে গত ১৭ বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছিল । যার ফলে শিক্ষার মানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বক্তারা উল্লেখ করেন, এত দিন ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো শাখা না থাকায় কলেজগুলোকে নানা জটিলতার সম্মুখীন হতে হতো। নতুন আঞ্চলিক কেন্দ্র চালু হওয়ায় ফরিদপুরসহ আশপাশের পাঁচ জেলার কলেজ ও শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান পাবেন।

এ সময় বক্তারা যুব সমাজকে খেলাধুলামুখী করতে খেলার মাঠ তৈরির ওপরও গুরুত্বারোপ করেন ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ