ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাঘাটায় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০৭ ২০:৩৬:৫৪
সাঘাটায় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ সাঘাটায় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
গাইবান্ধার সাঘাটায় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। উপজেলার দক্ষিণ সাথালিয়া গ্রামের নিতাই চন্দ্র দাস সাঘাটা থানায় লিখিত এজাহারে তার মেয়ে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের বিষয়টি অবগত করার পর পুলিশ অপহৃতকে উদ্ধারে তৎপর।

জানা যায়, গত ৫ মে উপজেলার উল্লা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে বাড়ী ফেরার সময় হাট ভরতখালী গ্রামের ধলু মিয়ার কলেজ পড়ুয়া ছেলে শিমুল মিয়া ওই এসএসসি পরীক্ষার্থীকে তুলে নিয়ে যায়। বিযয়টি ওই মেয়ের পিতা ও তার আত্মীয়-স্বজন জানার পর  বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। কোথাও না পেয়ে গত ৬ মে রাতে নিতাই চন্দ্র দাস অভিযুক্ত শিমুল মিয়াসহ ৫ জনকে আসামী করে থানায় এজাহার দায়ের করে ।

অভিযোগের প্রেক্ষিতে গত ৬ মে রাতে সাঘাটা থানা পুলিশ অভিযান চালিয়ে শিমুলকে না পেয়ে তার পিতা ধলু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।

এ বিষয়ে সাঘাটা থানার অফিসার ওসি মাহবুব আলমের সাথে কথা হলে তিনি জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ তৎপর রয়েছে। আশা করা যাচ্ছে তাকে আজকে উদ্ধার করা সম্ভব হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ