ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৈশাখের খরতাপের মাঝেই কুড়িগ্রামে শীতের আমেজ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০৭ ১৮:০৩:৫৮
বৈশাখের খরতাপের মাঝেই কুড়িগ্রামে শীতের আমেজ বৈশাখের খরতাপের মাঝেই কুড়িগ্রামে শীতের আমেজ
 
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
বৈশাখ মানেই তপ্ত রোদ আর অসহনীয় গরম। তবে চলমান খরতাপের মধ্যেই কুড়িগ্রামে দেখা মিলেছে এক ব্যতিক্রমী আবহাওয়ার। গরমের এই সময়ে ভোরবেলা নেমেছে ঘন কুয়াশা, অনুভূত হয়েছে হালকা শীতের আমেজ।
 
বৃহস্পতিবার (০৭ মে) ভোরে কুড়িগ্রাম জেলার সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা ঢেকে যায় ঘন কুয়াশার চাদরে। ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত কুয়াশা এতটাই ঘন ছিল যে, অল্প দূরের বস্তু দেখাও কঠিন হয়ে পড়ে। এতে সকালবেলার পথচারী ও যানবাহন চলাচলেও কিছুটা বিঘ্ন ঘটে।
 
স্থানীয়রা জানান, বৈশাখ মাসে এমন দৃশ্য তারা আগে খুব কমই দেখেছেন। হঠাৎ এই আবহাওয়ার পরিবর্তনে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। কেউ কেউ উদ্বেগও জানিয়েছেন, কারণ এমন আবহাওয়ায় সর্দি-কাশিসহ মৌসুমি রোগ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
 
সকালে হাঁটতে বের হওয়া ও কাজে যাওয়া মানুষেরা বলেন, বৈশাখের শেষ দিকে এসেও এমন ঘন কুয়াশা সত্যিই অস্বাভাবিক। অনেকেই এটিকে প্রকৃতির অদ্ভুত রূপবদল হিসেবে দেখছেন। আবার কেউ কেউ জলবায়ু পরিবর্তনের প্রভাব বলেও মন্তব্য করেছেন।
 
আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত কয়েক দিন ধরে কুড়িগ্রাম জেলায় তাপমাত্রা ২৬ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। বিশেষজ্ঞদের মতে, বায়ুমণ্ডলে আর্দ্রতা বৃদ্ধি, দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য এবং জলীয় বাষ্প দ্রুত ঘনীভূত হওয়ার কারণে এই কুয়াশার সৃষ্টি হয়েছে। এ ধরনের কুয়াশাকে ‘বাষ্পীয় কুয়াশা’ বলা হয়।
 
হঠাৎ এমন আবহাওয়ার পরিবর্তনে স্থানীয়দের মধ্যে কৌতূহলের পাশাপাশি কিছুটা উদ্বেগও দেখা দিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ