ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পচা গরুর মাংস বিক্রির প্রমাণ মেলায় দোকান সিলগালা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০৭ ১৭:৫৭:১৯
পচা গরুর মাংস বিক্রির প্রমাণ মেলায় দোকান সিলগালা পচা গরুর মাংস বিক্রির প্রমাণ মেলায় দোকান সিলগালা
নিজস্ব প্রতিবেদক
চুয়াডাঙ্গার জীবননগরে পচা গরুর মাংস বিক্রির প্রমাণ মেলায় দোকান সিলগালা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অভিযোগকারীদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল ওই দোকান সিলগালা করে দেন। এ সময় পালিয়ে যান দোকানদার আরোজ আলী ও তার সহকর্মীরা।


আশরাফুল আলম রাসেল জানান, জীবননগর পৌর এলাকার জানু শাহার ছেলে আরোজ আলীর (৪০) দোকান থেকে বেনীপুর গ্রামের রহমানের ছেলে বাদল ১৩ কেজি গরুর মাংস কিনে বাড়ি নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পরে মাংস পচা দেখে তিনি ফেরত নিয়ে আসে।

 

এতে আরোজ আলী ক্ষিপ্ত হয়ে বাদল ও তার স্ত্রী রেশমা খাতুনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মারধরের চেষ্টা করে। পরে নিরুপায় হয়ে তারা তার কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ করলে, ওই মাংস যে পঁচা তার প্রমাণ মেলে। দোকান সিলগালা করে জনসমক্ষে পঁচা মাংসগুলো নষ্ট করে দেয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ