ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কমলগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০৭ ১৭:৫৩:২৬
কমলগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কমলগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ শুভ কান্তি দাস (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি শুভ কান্তি দাস কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের মৃত সপ্তক কান্তি দাস ওরফে সত্য কান্তি দাসের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (০৬ মে) সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) হীরক চক্রবর্তীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম কমলগঞ্জ থানাধীন চৈত্রঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে শ্রীনাথপুর এলাকায় শুভ কান্তি দাসের বসতঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পরে তল্লাশি চালিয়ে তার পরিহিত লুঙ্গির কোছা থেকে একটি কালো রঙের বায়ুরোধক পলিথিনে রাখা ৫০ পিস খয়েরি রঙের গোলাকৃতি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রয়লব্ধ ৪ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ইয়াবা বিক্রয়ের উদ্দেশে নিজের হেফাজতে মাদক রাখার বিষয়টি স্বীকার করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক আইনে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় কমলগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ