ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তানোর প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে এমপি মুজিবুর রহমানের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০৭ ১৬:৪৮:৩০
তানোর প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে এমপি মুজিবুর রহমানের মতবিনিময় তানোর প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে এমপি মুজিবুর রহমানের মতবিনিময়

দেলোয়ার হোসেন সোহেল তানোর :

রাজশাহীর তানোর  প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসেনর সংসদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। বুধবার সন্ধ্যায় তানোর প্রেস ক্লাব কার্যালয়ে গিয়ে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন।

তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজুর সভাপতিত্বে ও তানোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন, জামায়াতের সিনিয়র নেতা অধ্যাপক জামিলুর রহমান, সিরাজুল ইসলাম, তানোর পৌর জামায়াতের আমীর মুখছেদ আলী,পৌর জামায়াতের সেক্রেটারী জুয়েল, ৫ নং ওয়ার্ড সভাপতি আবজাল,সেক্রেটারী মাহাবুর।

তানোর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম রন্জু, যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু, কোষাধ্যক্ষ ইমরান হোসাইন, সদস্য সিনিয়র সাংবাদিক টিপু সুলতান, লুৎফর রহমান, তানোর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বকুল হোসেন, তানোর সাংবাদিক ক্লাবের সভাপতি সোহানুল হক পারভেজ, সিনিয়র সাংবাদিক আলিফ হোসেন, মাহাবুব জুয়েল, সাংবাদিক মাহাবুব,  সাংবাদিক রায়হান আলী, মাহাবুব আলম প্রমুখ। এসময় তানোর উপজেলার বিভিন্ন পত্রিকা ও অনলাইনের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় তানোর উপজেলার সাংবাদিকদের অবকাঠামোগত সমস্যা ও পেশাগত চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত সাংবাদিকরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরলে এমপি তা মনোযোগ সহকারে শোনেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সমাজে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের দায়িত্বশীলতার প্রশংসা করে তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, সাংবাদিকরা দেশ ও জাতির কল্যানে কাজ করছেন। সৎ ও সাহসী সাংবাদিকের গুরুত্ব অপরিসীম। তাই সকল সাংবাদিককে তিনি ন্যায় ও নিষ্ঠার সাথে সত্য সংবাদ প্রকাশ করে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান। সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে সন্তোষ প্রকাশ পায়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ