ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি নিয়ে আশাবাদী পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০৭ ১৫:০১:৫৬
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি নিয়ে আশাবাদী পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি নিয়ে আশাবাদী পাকিস্তান
নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেছেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি নিয়ে আশাবাদী ইসলামাবাদ। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্র কোনো সমাধানে পৌঁছালে তাকে স্বাগত জানাবে পাকিস্তান।

 
তিনি বলেন, পাকিস্তানে যদি কোনো চুক্তি হয়, তবে তা আমাদের জন্য সম্মানের বিষয় হবে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরো বলেন, চুক্তির খসড়াটি এক পৃষ্ঠার হবে নাকি তার চেয়ে দীর্ঘ হবে, সে বিষয়ে তার ধারণা নেই। তবে খুব শিগগিরই চুক্তি হবে বলে আশাবাদী তিনি।

ইরানের সঙ্গে এক সপ্তাহের মধ্যেই একটি চুক্তি হতে পারে বলে আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ফক্স নিউজের সাংবাদিক ব্রেট বায়ার এক লাইভ অনুষ্ঠানে এ তথ্য জানান।

বায়ার বলেন, ‘কিছুক্ষণ আগে প্রেসিডেন্টের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। তিনি এই চুক্তি, এই সমঝোতা স্মারকটি নিয়ে আশাবাদী। তিনি মনে করেন এটি ফলপ্রসূ হবে।’

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শেষ করতে দেশটি কূটনৈতিক পথে হাঁটতে প্রস্তুত রয়েছে। তবে এ ক্ষেত্রে ইরানি জাতির অধিকার রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধীকার দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে টেলিফোন আলাপে তিনি এসব কথা বলেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ