ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অভয়নগরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০৭ ১১:৪১:৫২
অভয়নগরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা অভয়নগরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগরে আনিছুর রহমান (৬৭) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার গুয়াখোলা গ্রামে পীরবাড়ি মাদ্রাসা সংলগ্ন আনিছ ট্রেড ভ্যালি মার্কেটের সামনে এ হামলার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত আনিছুর রহমান সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। ব্যবসায়িক কারণে অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামে স্থায়ীভাবে বসবাস করতেন তিনি। নওয়াপাড়া বাজারের সার আমদানিকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স জয়েন্ট ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের পরিচালক ছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শী নিহতের ব্যক্তিগত ম্যানেজার রেজাউল করিম মিষ্টি ও স্যানিটারি মিস্ত্রি আলমগীর কবীর বলেন, বুধবার মাগরিবের নামাজের পূর্বে আনিছ ট্রেড ভ্যালি মার্কেটের সামনে স্যারের সঙ্গে আমরা দুজন কথা বলছিলাম। এ সময় পীরবাড়ির সন্তান শাহ মাহমুদের নেতৃত্বে অজ্ঞাতনামা ৫-৬ জন যুবক আমাদের কাছে আসে এবং ‘আনিছুর রহমান স্যারকে কেন মার্কেটের ঘর তাদের কাছে ভাড়া দেওয়া হবে না’—এমন প্রশ্ন করে শাহ মাহমুদ গালিগালাজ শুরু করে। একপর্যায়ে একটি চাইনিজ কুড়াল দিয়ে আনিছুর রহমানের মুখমণ্ডলে আঘাত করে পালিয়ে যায় তারা। পরে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ব্যাপারে অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘সকালে নিহত ব্যবসায়ী আনিছুর রহমানের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ