ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইলের বিরুদ্ধে বাংলাদেশসহ ১৩ দেশের তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০৭ ১১:৩৪:২৯
ইসরাইলের বিরুদ্ধে বাংলাদেশসহ ১৩ দেশের তীব্র নিন্দা ইসরাইলের বিরুদ্ধে বাংলাদেশসহ ১৩ দেশের তীব্র নিন্দা
নিজস্ব প্রতিবেদক
গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টাকারী 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা' নামক একটি জাহাজে ইসরাইলি বাহিনীর হামলা ও কর্মীদের অপহরণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশসহ ১৩টি দেশ।

দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে ইসরাইলের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের ‘চরম লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছেন।

বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো-বাংলাদেশ, তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, কলম্বিয়া, জর্ডান, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মৌরিতানিয়া, দক্ষিণ আফ্রিকা এবং স্পেন।

তারা ইসরাইলি বাহিনীর এই ‘হামলা ও অপহরণের’ কঠোর নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক পানিসীমায় সাধারণ নাগরিকদের ওপর চালানো একটি বেআইনি কর্মকাণ্ড বলে বর্ণনা করেছেন।

গত ৩০ এপ্রিল গ্রিস উপকূলের কাছে আন্তর্জাতিক পারিসীমায় ত্রাণবাহী এই জাহাজে অভিযান চালায় ইসরাইলি সামরিক বাহিনী।

বিবৃতিতে বলা হয়, গাজায় চলমান মানবিক বিপর্যয় তুলে ধরতে এবং সাহায্য পৌঁছে দিতে এটি ছিল একটি শান্তিপূর্ণ বেসামরিক উদ্যোগ। আন্তর্জাতিক পারিসীমায় এই হামলা এবং কর্মীদের আটক করা সামুদ্রিক কনভেনশন ও আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থি।

আটককৃত কর্মীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দেশগুলো তাদের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য ইসরাইলি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

একই সঙ্গে আন্তর্জাতিক আইন রক্ষা, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত এবং এই ধরনের নিয়ম লঙ্ঘনের জন্য ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনতে বিশ্ব সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানিয়েছেন ১৩ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ