ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি মজুত নিষিদ্ধের মেয়াদ বাড়াল দক্ষিণ কোরিয়া

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০৭ ১১:২০:৩৭
জ্বালানি মজুত নিষিদ্ধের মেয়াদ বাড়াল দক্ষিণ কোরিয়া জ্বালানি মজুত নিষিদ্ধের মেয়াদ বাড়াল দক্ষিণ কোরিয়া
নিজস্ব প্রতিবেদক
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় জ্বালানি সরবরাহ নিয়ে চলমান উদ্বেগের মধ্যে পেট্রোলিয়াম জাতীয় পণ্য মজুত করার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরো দুই মাস বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া।

দেশটির অর্থমন্ত্রী কু ইউন-চিওল এ ঘোষণা দিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা ইয়োনহাপ-এর বরাতে জানা গেছে, অসাধু বাণিজ্য ঠেকাতে গত মার্চ মাসে জ্বালানি পণ্য মজুতের ওপর সাময়িক এই নিষেধাজ্ঞা আরোপ করেছিল সরকার। আগামী সপ্তাহে এই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতি বিবেচনায় তা আরো দুই মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার যে আশঙ্কা তৈরি হয়েছে, তা মোকাবিলাতেই সিউল এই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে।
 


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ