ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেরির মূর্তিকে সিগারেট খাওয়ানোর চেষ্টা ইসরাইলি সেনার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০৭ ১০:৩৭:৫৪
মেরির মূর্তিকে সিগারেট খাওয়ানোর চেষ্টা ইসরাইলি সেনার মেরির মূর্তিকে সিগারেট খাওয়ানোর চেষ্টা ইসরাইলি সেনার
নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ লেবাননে কুমারী মেরির (ভার্জিন মেরি) একটি মূর্তিকে অবমাননা করছেন এক ইসরাইলি সেনা-এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 
ছবিটিতে দেখা যায়, খ্রিস্টান প্রধান ডেবেল শহরে অবস্থিত ওই মূর্তির মুখে একজন ইসরাইলি সেনা জ্বলন্ত সিগারেট চেপে ধরেছেন। এই ডেবেল শহরটি সেই জায়গা, যেখানে গত মাসে ইসরাইলি সেনারা হাতুড়ি দিয়ে যিশু খ্রিস্টের একটি মূর্তি ভেঙে ফেলেছিল।


ইসরাইলি গণমাধ্যম 'দ্য টাইমস অব ইসরাইল' জানিয়েছে, সেনাবাহিনী বলেছে এই সেনাকে শনাক্ত করা গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদনটিতে আরো উল্লেখ করা হয়, ইসরাইলি সেনাদের সম্পত্তি ধ্বংস বা লুটপাটের ফুটেজ প্রকাশের যে ধারাবাহিকতা চলছে, এটি তারই একটি নতুন অংশ। প্রায়শই সেনারা নিজেরাই এমন কর্মকাণ্ডের ভিডিও বা ছবি প্রকাশ করে থাকে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ