ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০৭ ১০:২৪:৩৮
খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) সদস্য মো. ইমন হোসেনকে (২৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৭ মে) ভোর ৬টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ইমন হোসেন পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ইসলামপুর এলাকায় স’ মিলের সামনে অবস্থানকালে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ইউপিডিএফের (গণতান্ত্রিক) পানছড়ি উপজেলার সহকারী পরিচালক বিকাশ ত্রিপুরা দাবি করেন, সকালে ইমন হোসেন সাংগঠনিক কাজে বের হলে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। তবে এই অভিযোগের বিষয়ে ইউপিডিএফ প্রসীত গ্রুপের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, একজনকে গুলি করে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ শুরু করেছে। তবে নিহত যুবক কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত কি না বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ