ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​দুর্গাপুরে কথা কাটাকাটির জেরে প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০৪ ১৬:৫৮:২৩
​দুর্গাপুরে কথা কাটাকাটির জেরে প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ ​দুর্গাপুরে কথা কাটাকাটির জেরে প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনার দুর্গাপুরে সামান্য কথা কাটাকাটির জেরে প্রতিবেশীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২ মে) রাত ১১টার দিকে পৌর শহরের তেরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওয়াহিদুল ইসলাম ক্যালিস মৃধা (৩২) একই এলাকার মৃত আব্দুল মৃধার ছেলে।

পুলিশ জানায়, ক্যালিস মৃধা ও প্রতিবেশী নূর মোহাম্মদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে নূর মোহাম্মদ ছুরি দিয়ে ক্যালিসের পেটে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১টার দিকে তিনি মারা যান।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে নূর মোহাম্মদের মা নূরুন্নাহার ও ভগ্নিপতি মাজেদুল ইসলামকে তাদের বাসা থেকে আটক করে। পরে রোববার সকালে নেত্রকোণা শহরের মালনী এলাকা থেকে মূল অভিযুক্ত নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং আটক আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ