দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের স্বীকৃতি, মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি শাকিল
আপডেট সময় :
২০২৬-০৫-০৪ ১৬:৪৩:৪৪
দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের স্বীকৃতি, মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি শাকিল
নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপির দূরদিনে সাহসিকতা ও ত্যাগের স্বীকৃতি পেলেন ছাত্রদল নেতা আহমেদ শাকিল। দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক সংগ্রাম ও আন্দোলনের পর তাকে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে নির্বাচিত করা হয়েছে।
দলের কঠিন সময়গুলোতে শাকিল অকুতোভয়ে কেন্দ্রীয় নেতাকর্মীদের সাথে রাজপথে সক্রিয় ছিলেন। জেল-জুলুম, নির্যাতন ও নানা প্রতিকূলতা উপেক্ষা করে তিনি আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন বলে জানা গেছে। জীবন ও যৌবনের ঝুঁকি নিয়েও দলের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন তিনি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে রাজনীতির মাঠে সক্রিয় ছিলেন শাকিল। গণতন্ত্র পুনরুদ্ধারের স্বপ্ন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন তিনি। সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত দেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন।
নবনির্বাচিত এই নেতা বলেন, “দীর্ঘ ১৭ বছর পর আমাদের স্বপ্ন বাস্তবায়নের সময় এসেছে। আসুন আমরা দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। সবার আগে বাংলাদেশ।”
তিনি আরও বলেন, দলের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় কেন্দ্রীয় নেতাকর্মীদের প্রতি তিনি কৃতজ্ঞ।
এছাড়া, তিনি দাবি করেন, অতীতের দুঃসময়ে যখন মানুষ কথা বলতে ভয় পেত, তখন তিনি রাজপথ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স