নিজস্ব প্রতিবেদক
রংপুরে জমিজমার বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা মামলার এজাহারনামীয় ০৩ জন আসামি র্যাব-১৩ এর অভিযানে গ্রেফতার।
বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানি, যৌতুকসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। হত্যার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে র্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।
বাদীর দায়েরকৃত এজাহার হতে জানা যায় যে বাদী ও আসামিগণ একই গ্রামের বাসিন্দা এবং প্রতিবেশী। দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের জের ধরে ধৃত আসামিদের পরিবার বাদীর পরিবারকে বিভিন্ন সময় ভয়ভীতি ও ক্ষয়ক্ষতি করার সুযোগ খুঁজতে থাকে। এরই জের ধরে ঘটনার দিন ইং ২৮/০২/২০২৬ তারিখ বিকাল ০৩.৩০ ঘটিকায় বাদীর পিতা আহম্মেদ আলী (৭৫) নিজ জমি দেখার জন্য বাড়ী হতে বাহির হলে পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে তার জমিতে ধৃত আসামিরা ও তার সহযোগী আসামিগণ বেআইনিভাবে দলবদ্ধ হয়ে অনধিকার প্রবেশ করলে বাদী ও ভিকটিম বাধা প্রদান করে। তখন ধৃত আসামি ও সহযোগী আসামিদের হাতে থাকা বাঁশের লাঠি, লোহার রড, কাঠের টুকরা, ধারালো ছোরা ইত্যাদি দিয়ে বাদীর পরিবার ও ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে এলোপাতারী ভাবে মারপিট করে ভিকটিমের মাথা ও চোখে সজোরে গুরুতর রক্তাক্ত জখম করে। বাদী ও ভিকটিমের ডাক চিৎকারে এলাকার লোকজন এসে ভিকটিম ও বাদীর পরিবারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রংপুর জেলা পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮/০২/২০২৬ তারিখ রাত ০৯.১৮ ঘটিকায় ভিকটিমকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। উক্ত ঘটনায় ০১/০৩/২০২৬ তারিখে ভিকটিমের ছেলে বাদী হয়ে রংপুর জেলা পীরগাছা থানায় পেনাল কোডের ১৪৩/১৪৯/৪৪৭/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৪২৭/৫০৬(২)/১১৪/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০১।
ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হত্যাকান্ড হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামি গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারের সচেষ্ট হয়।
সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ইং ০১/০৫/২০২৬ তারিখ রাত ০৯.৪০ ঘটিকায় রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন ২৫ নং ওয়ার্ডের জনৈক মোঃ এলাহী বকসের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ০২ নং আসামি মোঃ ইব্রাহিম খলিল (৪৩), পিতা-মৃত গুলবকস ও ০৮ নং আসামি মোছাঃ সুলতানা বেগম (৩৩), স্বামী- মোঃ ইব্রাহিম খলিল, উভয় সাং- রাজবল্লভ, থানা- পীরগাছা, জেলা- রংপুর'দ্বয়কে এবং রংপুর জেলার গংগাচড়া থানাধীন ০৫ নং লক্ষ্মীটারী ইউনিয়নের অন্তর্গত পূর্ব মহিপুর গ্রামস্থ জনৈক মোঃ লাল মিয়া এর বসত বাড়িতে অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ০৫ নং আসামি মোঃ মজিবর রহমান, পিতা-মৃত গুলবকস, সাং-রাজবল্লভ, থানা- পীরগাছা, জেলা-রংপুর'কে ইং ০১/০৫/২০২৬ তারিখ রাত ১০.৫৫ ঘটিকায় গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ধৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি অপহরণ, হত্যা, ধর্ষণসহ সকল অপরাধ প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।