ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগ্রাসী যুক্তরাষ্ট্রকে প্রতিহত করার ঘোষণা ইরানের


আপডেট সময় : ২০২৬-০৫-০২ ১৭:৪১:০২
আগ্রাসী যুক্তরাষ্ট্রকে প্রতিহত করার ঘোষণা ইরানের আগ্রাসী যুক্তরাষ্ট্রকে প্রতিহত করার ঘোষণা ইরানের
নিজস্ব প্রতিবেদক
আগ্রাসী যুক্তরাষ্ট্রকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা হোসেইন নুশাবাদি। তিনি বলেন, উপসাগরীয় এলাকা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার ওপরই নির্ভর করছে এ অঞ্চলের স্বাচ্ছন্দ্য, কল্যাণ ও অগ্রগতি।

 
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদ ও আইন বিভাগের মহাপরিচালক হোসেইন নুশাবাদী বার্তা সংস্থা আইএসএনএকে বলেন, এই (উপসাগর) কৌশলগত সামুদ্রিক ‘সম্পদের’ ওপর সব সময়েই বিদেশিদের লোভ ছিল। উপসাগরকে তিনি ইরানের পরিচয় ও সভ্যতার অংশ বলে অভিহিত করেন।
 

উপসাগর থেকে ‘পর্তুগাল, নেদারল্যান্ডস এবং ইংল্যান্ডকে’ বিতাড়িত করার ক্ষেত্রে ইরানের সাহসিকতা ও আত্মত্যাগের ইতিহাসের কথা উল্লেখ করেন তিনি। বলেন ইরান এখন ‘আগ্রাসী যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে’ প্রতিহত করবে।

 


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ