ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে মে দিবসে উপলক্ষে সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০২ ১৫:৫৭:৫৩
দিনাজপুরে মে দিবসে উপলক্ষে সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা দিনাজপুরে মে দিবসে উপলক্ষে সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরে মহান মে দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শরিবার ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি সাদাকাত আলী খান।

বক্তারা বলেন, মে দিবস কেবল শ্রমিক শ্রেণির অধিকার আদায়ের দিন নয় বরং এটি পেশাগত মর্যাদা ও ন্যায্য পাওনা নিশ্চিতে সাংবাদিকদের জন্য এক অনুপ্রেরণার নাম।

সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি ফারুক হোসেন, সহ-সম্পাদক মো. মাহবুবুল হক খান, অর্থ সম্পাদক আবদুস সালাম, সদস্য লুৎফর রহমান লাইসুর প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সময়ে সংবাদকর্মীরা নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে দায়িত্ব পালন করছেন। এই পরিস্থিতিতে সাংবাদিকদের রুটি-রুজির লড়াই এবং অধিকার আদায়ে ইউনিয়নকে আরো শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ইউনিয়নের অন্যান্য সদস্য ও স্থানীয় সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ