ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে বুড়িচংয়ে মে দিবসের শুভেচ্ছা জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউসুফ তুহিন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০১ ২৩:৫২:২৬
মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে বুড়িচংয়ে মে দিবসের শুভেচ্ছা জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ  সম্পাদক আবু ইউসুফ তুহিন মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে বুড়িচংয়ে মে দিবসের শুভেচ্ছা জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউসুফ তুহিন


​মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।। 

ঐতিহাসিক ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে
কুমিল্লার বুড়িচং উপজেলার সর্বস্তরের মেহনতি মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা
 বিএনপির সিনিয়র  যুগ্ম সারাধন সম্পাদক আবু ইউসুফ তুহিন। 

 
​আসন্ন মে দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন,
“সভ্যতা গড়ার কারিগর শ্রমজীবী মানুষের অধিকার ও ত্যাগের মহিমায় ভাস্বর এই দিনটি আমাদের প্রেরণা জোগায়। তবে একটি সুন্দর ও সমৃদ্ধ বুড়িচং  গড়তে হলে আমাদের শ্রমজীবী সমাজকে অবশ্যই সুস্থ ও সবল থাকতে হবে। বিশেষ করে যুবসমাজ ও শ্রমিকদের মাদক থেকে দূরে থাকতে হবে এবং মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
 

​আবু ইউসুফ তুহিন   বলেন, মাদক কেবল একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই শ্রমের মর্যাদা রক্ষার পাশাপাশি আমাদের শপথ নিতে হবে যেন কোনো শ্রমিক ভাই মাদকের অন্ধকারে হারিয়ে না যায়।


​বার্তার শেষাংশে তিনি শ্রমিক-মালিক সুসম্পর্ক এবং মেহনতি মানুষের ন্যায্য অধিকার প্রাপ্তি প্রত্যাশা করে বলেন,”সফল হোক সার্থক হোক মহান মে দিবস।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ