ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজা শিশুদের শিল্পকর্মে যুদ্ধের ছাপ, এক খালি ক্যানভাসে হারানো স্বপ্ন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০১ ২০:১৬:২৪
গাজা শিশুদের শিল্পকর্মে যুদ্ধের ছাপ, এক খালি ক্যানভাসে হারানো স্বপ্ন গাজা শিশুদের শিল্পকর্মে যুদ্ধের ছাপ, এক খালি ক্যানভাসে হারানো স্বপ্ন
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাজ্যের ব্রাইটনের ওল্ড প্যালেস্টাইন হাউসে গাজার শিশুদের আঁকা ছবি ও লেখা নিয়ে আয়োজিত এক প্রদর্শনীতে হৃদয়স্পর্শী দৃশ্যের দেখা মিলেছে। নানা আবেগঘন শিল্পকর্মের মাঝে ঝুলছে একটি খালি ক্যানভাস—যা আট বছর বয়সী ফিলিস্তিনি শিশু গাজী রমজানের। খবর মিডল ইস্ট আইয়ের।
 
গাজী একটি শপিং মলের ছবি আঁকতে চেয়েছিল, যেখানে সে ঘুরে বেড়াবে এবং নিজের পছন্দের জিনিস কিনবে—একটি সাধারণ শিশুসুলভ স্বপ্ন।

২০২৩ সালের অক্টোবরের আগে, বিশ্বের অন্যান্য অংশের মতো গাজাতেও জীবনের যে সাধারণ আনন্দগুলো ছিল, ঠিক সেগুলোই। কিন্তু সে তার মলটি আঁকতে পারেনি। ২০২৪ সালের এপ্রিলে গণহত্যার সময় ইসরাইল তাকে হত্যা করে।


গাজী যা যা আঁকতে চেয়েছিল, তার সব জিনিস তার শিল্পকলার শিক্ষক ক্লিওপেট্রা নাঈম সংগ্রহ করেন এবং ছেলের জন্য শোক কাটিয়ে উঠতে সাহায্য করার জন্য সেগুলো তার মাকে দেন।

নাঈম গাজার তামার ইনস্টিটিউট ফর কমিউনিটি এডুকেশনের সদস্যদের সঙ্গে এক ভার্চুয়াল আলোচনায় এসব কথা বলেন। সেখানে তিনি জানান, চলমান সংঘাতের মধ্যেই মাসার আল আওদা ইলাল বাইত (বাড়ি ফেরার পথ) নামের এই প্রকল্পের মাধ্যমে ফিলিস্তিনি শিশুদের নিয়ে কাজ করা হয়েছে।

প্রদর্শনীটি গাজার শিশুদের জীবনের বাস্তবতা, হারানো স্বপ্ন এবং যুদ্ধের নির্মম প্রভাবকে তুলে ধরছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ