ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মে দিবসে ওয়ার্কশপ শ্রমিকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০১ ১৯:৪৯:১৯
মে দিবসে ওয়ার্কশপ শ্রমিকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু মে দিবসে ওয়ার্কশপ শ্রমিকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো.হোসাইন(১৬) নামে এক ওয়ার্কশপ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার মে দিবসে ওয়ার্কশপে কাজ করার সময় তার মৃত্যু হয়। তিনি উপজেলার দ্বিতীয়াখন্ড ইউনিয়নের নিয়ামতকান্দি গ্রামের মো.জাকির হোসেন ছেলে।

 
জানা গেছে, উপজেলার কলেজমোড় এলাকার একটি ওয়ার্কশপের দোকানে কাজ করতন তিনি। সকালে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে আহত হয় । পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মোহসিন রেজা বলেন,'সকালে ওই শ্রমিককে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।


শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুরুল মোর্শেদ বলেন,খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কোন অভিযোগ দেয়নি তার পরিবার।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ