ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিকদের প্রয়োজন ও মর্যাদাকে অবজ্ঞা করে সমাজ টেকসই হতে পারে না

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০১ ১৮:১৭:৩৫
শ্রমিকদের প্রয়োজন ও মর্যাদাকে অবজ্ঞা করে সমাজ টেকসই হতে পারে না শ্রমিকদের প্রয়োজন ও মর্যাদাকে অবজ্ঞা করে সমাজ টেকসই হতে পারে না
নিজস্ব প্রতিবেদক
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রত্যেক সমাজেই অন্যান্য পেশার চেয়ে শ্রমিকদের সংখ্যা বেশি। এই বৃহত্তর জনগোষ্ঠীর প্রয়োজন ও মর্যাদাকে অবজ্ঞা করে একটা সমাজ কখনো টেকসই হতে পারে না। সত্যিকারের উন্নয়ন আসতে পারে না।

তিনি বলেন, শ্রমিক অঙ্গনের ন্যায্যতা এবং মর্যাদা যতদিন প্রতিষ্ঠিত না হবে, ততদিন আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এদেশে মালিক এবং শ্রমিকের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ একটা বোঝাপড়ার জায়গা তৈরি হোক যাতে উভয়েই লাভবান হয়। আমরা সেই দেশটিই গড়তে চাই; সেই নতুন বাংলাদেশটি আমরা দেখতে চাই, যেই বাংলাদেশ ন্যায় ইনসাফ এবং মানবতার ওপর দাঁড়িয়ে মাথা উঁচু করে আওয়াজ দেবে।

তিনি শুক্রবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট চত্বরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ