ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে চলছে শ্রমিক কল্যাণের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০১ ১৬:৪৯:৩৭
বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে চলছে শ্রমিক কল্যাণের সমাবেশ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে চলছে শ্রমিক কল্যাণের সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট চত্ত্বরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে বিশাল শ্রমিক সমাবেশ।

বেলা তিনটায় শুরু হওয়া এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মদ তসলিমের পরিচালনায় সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতারা বক্তব্য রাখবেন। এতে বিভিন্ন পর্যায়ের ব্যাপকসংখ্যক শ্রমিক-মেহনতি মানুষ অংশগ্রহণ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ