ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০১ ১৬:০৮:০৩
মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে শিক্ষামন্ত্রী মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শুক্রবার রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন। শুক্রবার ভোরে (আনুমানিক ৫ টার দিকে) এ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানা যায়।
 

ঘটনাস্থল পরিদর্শনকালে মন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। তিনি এ ঘটনার পেছনে নাশকতামূলক কোন কর্মকাণ্ড রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশকে নির্দেশনা প্রদান করেন। ঘটনাটি তদন্তপূর্বক দ্রুত প্রতিবেদন প্রদানের জন্যও পুলিশকে তাগিদ দেন।

 

এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সচিব মোঃ সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ