ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০১ ১৫:৫৭:৪৬
ঢাকায় প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন ঢাকায় প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন
নিজস্ব প্রতিবেদক
আজ ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে ফকিরেরপুল কালভার্ট রোডে এক র‍্যালী পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি হাবিবুল্লাহ মাহবুব। সভাপতির বক্তব্যে তিনি মহান মে দিবসের সংক্ষিপ্ত তাৎপর্য তুলে ধরেন এবং শ্রমিক আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব স্মরণ করেন। বিশেষভাবে নারী শ্রমিকদের উল্লেখযোগ্য অংশগ্রহণের প্রশংসা করে তিনি বলেন, শ্রমক্ষেত্রে তাদের সক্রিয় ভূমিকা আন্দোলনকে আরও শক্তিশালী করেছে।

তিনি ন্যায়সংগত মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

সমাবেশটি সঞ্চালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মানিক কাজী। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ