ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁধে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয় না: শিশির মনির

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০১ ১৫:২৯:১৯
বাঁধে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয় না: শিশির মনির বাঁধে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয় না: শিশির মনির
নিজস্ব প্রতিবেদক
সুপ্রিম কোর্টের জৈষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শিশির মনির বলেছেন, হাওরে প্রতিবছর শত শত কোটি টাকা ব্যয় করে অপরিকল্পিত বাঁধ নির্মাণ করা হয়। বাঁধে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয় না। পরিবেশগত দিক বিবেচনা না করে শুধু বাঁধ আর বাঁধ নির্মাণ করা হয়। খাল, বিল খনন করা হয় না। দ্রুত হাওরের খাল, নদী, বিল খনন করতে হবে। তবেই পানি নিস্কাশন হবে।



শুক্রবার সকালে নিজের ফেসবুক লাইভে শাল্লার ছায়ার হাওরে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, সুনামগঞ্জে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বোরো ধান। ধানে পচন ধরেছে। হাওরে ডুবে ধান নষ্ট হয়ে গেছে। ধান কেটে লাভ নেই। ধানে পচন ধরেছে। মানুষের মধ্যে হাহাকার চলছে। এখন মানুষ খাবে কি আর গরু খাবে কি? হাওরে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

 

তিনি বলেন, সুনামগঞ্জকে পরিবেশগত দুর্গত এলাকা হিসেবে ঘোষণা দিয়ে সরকারকে কৃষকদের পাশে এগিয়ে আসা উচিৎ। সরকার ৩ মাসের জন্য আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন। কতজনকে সরকার সহায়তা করতে পারবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ